Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Blog Post

দৌড়ের যাত্রা: কষ্ট থেকে শক্তি

দৌড়ের যাত্রা: কষ্ট থেকে শক্তি

“কষ্ট থেকে শক্তির যাত্রা – আমার দৌড়ের গান”


আমি আমার দৌড়ানোর যাত্রা নিয়ে একটি গান তৈরি করেছি, যা শুধু দৌড়বিদদের জন্য নয়, বরং সকলের জন্য যারা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চান। দৌড়ানো আমার জীবনে শুধু শরীরচর্চা নয়, এটি সৃষ্টিশীলতা এবং নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার একটি বিশেষ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

রানিংয়ের সময় আমি অনেক সময় কঠিন শারীরিক কষ্ট অনুভব করি, কিন্তু সেই সময়টিকে আমি আনন্দে রূপান্তরিত করার চেষ্টা করি। কষ্টের মুহূর্তগুলোতে আমার মন সৃষ্টিশীল চিন্তায় ভরে ওঠে। কখনো অসমাপ্ত কোডিং নিয়ে ভাবি, কখনো ডিবাগিং নিয়ে, কিন্তু বেশিরভাগ সময় অনুকাব্য বা ছড়া নিয়ে মগ্ন থাকি। একদিন একটি হাফ ম্যারাথন চলাকালীন এমনই একটি ছড়া রচনা করেছিলাম, যা পরে গানে পরিণত করলাম।

এই গানটি আমি সকল দৌড়বিদদের উৎসর্গ করেছি—যারা কষ্ট সহ্য করে প্রতিদিন দৌড়াচ্ছেন এবং দৌড়কে জীবনের অংশ করে নিয়েছেন। এটি সেই মানুষদের জন্য, যারা দৌড়ানোর মাধ্যমে সুস্থতার বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং অন্যদের অনুপ্রাণিত করছে। গানটি দৌড়ানোর সময় যে মানসিক ও শারীরিক কষ্ট আমরা অনুভব করি, সেটিকে কীভাবে সৃষ্টিশীলতা এবং শক্তিতে রূপান্তরিত করা যায়, সেই ভাবনাটির প্রতিফলন।

আশা করি, এই গানটি আপনাদের অনুপ্রাণিত করবে এবং দৌড়ানোর প্রতি ভালোবাসাকে আরও গভীর করবে।
লিরিক ও গানটি শুনতে পাবেন এখানে: [YouTube লিংক]
ওয়েবসাইট: www.ahamed.info

দৌড়ানোর যাত্রা কখনো সহজ নয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ আমাদের স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। সবাইকে দৌড়ের পথে শুভকামনা!


কেউ বলেছে দৌড়ে যেতে
কেউ বলেছে থামাও
কেউ বলেছে মাথা থেকে
দৌড়ের ভূতটা নামাও

কেউ বলেছে হচ্ছে ভালো
বাড়ছে দৌড়ের গতি
কেউ বলেছে করছো একি?!
হবে দেহের ক্ষতি


তবুও শত বাধা পেরিয়ে
দৌড়ে আমি যাবো
স্বপ্নের পথে পা বাড়িয়ে
জীবনের ছোঁয়া পাবো

ঝড় আসুক, বৃষ্টি আসুক
থামবে না এই পা
পথের শেষেই আলো পাবো
দৌড়েই হবে দেখা।


কেউ দিয়েছে হাহা রিয়েক্ট
কেউ দিয়েছে লাইকও
কেউ বলেছে সারাজীবন
দৌড়ের উপরই থাইকো

কেউ বলেছে থামো এবার
এতটা কষ্ট কেন?
কেউ বলেছে এগিয়ে যাও
প্রতিজ্ঞা তীক্ষ্ণ


তবুও শত বাধা পেরিয়ে
দৌড়ে আমি যাবো
স্বপ্নের পথে পা বাড়িয়ে
জীবনের ছোঁয়া পাবো

ঝড় আসুক, বৃষ্টি আসুক
থামবে না এই পা
পথের শেষেই আলো পাবো
দৌড়েই হবে দেখা।


সবাই বলুক, তাদের মতো
আমার পথটাই ঠিক
দৌড়ে আমি খুঁজে পাবো
জীবনের নতুন দিক


তবুও শত বাধা পেরিয়ে
দৌড়ে আমি যাবো
স্বপ্নের পথে পা বাড়িয়ে
জীবনের ছোঁয়া পাবো

ঝড় আসুক, বৃষ্টি আসুক
থামবে না এই পা
পথের শেষেই আলো পাবো
দৌড়েই হবে দেখা।

uplifting, mainstream appeal: Pop Rock with electric guitar, drums, bass, and keyboard, male voi
Write a comment