Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Blog Post

কষ্ট আমার দল

কষ্ট আমার দল

২০১৯ সালে প্রকাশিত আমার বই “কাব্য ভাববো” এর একটি ছোট্ট মজার অনুকাব্য থেকে এই লিরিকটির জন্ম। অনুকাব্যটি ছিল:

“আমায় কত কষ্ট দিবি বল?
আমি হলাম মহাসচিব, কষ্ট আমার দল।”

এই লাইনগুলো ভাবতে গিয়ে তখনকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা মনে পড়ে। বিভিন্ন মামলায় জড়িয়ে তাকে প্রায়ই জেলে যেতে হতো। ভাবলাম, ওনার কষ্টের কথা তো আলাদা একটা দল হয়ে দাঁড়িয়েছে! হঠাৎ করেই মনে হলো, কষ্ট যেন তার সঙ্গী, আর তিনি সেই দলের মহাসচিব। এই মজার চিন্তা থেকেই আমার মাথায় লাইনগুলো আসে। পরে সেটি “কাব্য ভাববো” বইয়ে জায়গা পায়।

গানটির লিরিকে এই কষ্টের ধারণা আরও গভীরে গিয়ে প্রকাশিত হয়েছে। “কষ্ট আমার দল” মানে কষ্টকে শক্তি হিসেবে গ্রহণ করে চলা, যেখানে কষ্ট আর বিপদ যেন দৈনন্দিন জীবনের সঙ্গী, আর আমি সেই কষ্টের দলের অধিনায়ক!
কাব্য ভাববো বইটি কিনতে পারেন এখানে:
https://www.rokomari.com/book/178424/kabbo-vabobo


আমায় কেন পোড়াতে তুই চাস?
আমিই আগুন, কেন ভুলে যাস?
আগুনে মিশে শীতল হাসি হাসি,
বুঝলি না, আমি আগুন চাষী।


আমায় কত কষ্ট দিবি বল?
আমি মহা সচিব, কষ্ট আমার দল।
আমায় কত নিভিয়ে দিবি আর?
আলো হয়ে, ফিরবো বারংবার।


আমায় কত ডুবাবি তুই আর?
ডুবে গিয়েও ভাসবো বারেবার।
তীব্র স্রোতেও হার মানি না আমি,
লক্ষ্যে গিয়ে তবেই আমি থামি।


আমায় কত কষ্ট দিবি বল?
আমি মহা সচিব, কষ্ট আমার দল।
আমায় কত নিভিয়ে দিবি আর?
আলো হয়ে, ফিরবো বারংবার।


আমায় কত উড়িয়ে নিবি দূরে?
অস্তিত্ব আমার, পুরো আকাশ জুড়ে।
যত দূরে নিয়ে যাবি আমায়,
যাবো আমি, কে আমাকে থামায়?


আমায় কত কষ্ট দিবি বল?
আমি মহা সচিব, কষ্ট আমার দল।
আমায় কত নিভিয়ে দিবি আর?
আলো হয়ে, ফিরবো বারংবার।


তুই যতই সাজাস কষ্টের জাল,
আমি ঠিকই কাটিয়ে উঠবো চিরকাল।
আমার আলো নিজেই আমি হবো,
আধার মুছে, চিরো উজ্জল রবো।
আমায় কত কষ্ট দিবি বল?
আমি মহা সচিব, কষ্ট আমার দল।

Write a comment