দৌড়ের পথে বাংলাদেশ | Bangladesh’s Pride: Imamur Rahman’s Ultra Run | Lyrics by Ahamed Minto
ছুটছে পথে অদম্য সাহসে,
প্রতিটি পায়ে যেন স্বাধীনতার গানে,
তপ্ত রোদে, ঘামে ভেজা শরীরে,
এগিয়ে যায় সে বিজয়ের পানে।
হেরে যাবার ভয় গুড়িয়ে দিয়ে
দৃষ্টি তার বিজয় এর প্রান্তে।
বাঁধা ভাঙ্গতে পরোয়া করে না
জয় সে ছিনিয়ে আনতে।
বাংলাদেশ ছুটছে বীরের পায়ে,
সাধ্য কার থামাবে তাকে আর?
শত বাধা, ঝড় নেমে আসুক পথে
তবুও জিতবেই বারংবার।
ইমামুর ছুটছে, ছুটবে গর্বের সাথে,
চোখে স্বপ্ন লাল-সবুজে,
ক্লান্তিতে ভারী হয়েছে পা
এগিয়ে যায় নির্ভিক তবু সে
পাহাড়ি পথ কিংবা সমতলে ,
যেখানেই দৌড়ায়, বুকে আশার আলো,
দূর প্রান্তে দারুণ এক ফিনিশ লাইন,
ক্লান্ত মন প্রাণ, করে দেয় ভালো
আলো ছড়ায় প্রতিটি পদক্ষেপে,
মনে আশা, ছুটবে সে আজীবন,
এই পথে থামার নেই কোনো মানে,
দেশের পতাকা উড়াবে হৃদয় এর পন ।
বাংলাদেশ ছুটছে বীরের পায়ে,
সাধ্য কার থামাবে তাকে আর?
শত বাধা, ঝড় নেমে আসুক পথে
তবুও জিতবেই বারংবার।
ইমামুর ছুটছে, ছুটবে গর্বের সাথে,
চোখে স্বপ্ন লাল-সবুজে,
ক্লান্তিতে ভারী হয়ে উঠে পা
এগিয়ে যায় নির্ভিক তবু সে
ঝড়ে পড়ুক বরফ, বৃষ্টি কিংবা বালি,
পথের মাঝে ঝড় আসুক সর্বনাশা,
সে জিতবে, কারণ তার নাম বাংলাদেশ,
সেই নামেই জ্বলে থাকে আশা।
ফিনিশ লাইনে দেশের পতাকা,
খুঁজে নিবে আগামীর ইতিহাস।
পরাজয় নয়, জয়ের হাঁসি হাসবে,
আমাদের আছে সে বিশ্বাস।
এই তো সেই সাহসী ছুটন্ত প্রাণ,
আলট্রা রানার ইমামুর রহমান!
“দৌড়ের পথে বাংলাদেশ” গানটি আল্ট্রা রানার ইমামুর রহমানের অসামান্য দৌড় এবং সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত। এই গানটি ইমামুরের সংগ্রাম, পরিশ্রম এবং দেশের পতাকা উঁচু রাখার প্রতিজ্ঞাকে কেন্দ্র করে। প্রতিটি ছন্দে ফুটে উঠেছে তার অদম্য মনোবল, যেভাবে তিনি শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বব্যাপী বিভিন্ন আল্ট্রা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।
গানে বিশেষভাবে উঠে এসেছে তার দৌড়ের পথে বাঁধা অতিক্রম করে বিজয়ের জন্য এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। তপ্ত রোদ, ঝড়, কিংবা পাহাড়ি পথ, কোনো কিছুই তার পথ আটকাতে পারেনি। বাংলাদেশের গর্ব হয়ে, লাল-সবুজের পতাকা হাতে, তিনি এগিয়ে গেছেন নির্ভীকভাবে। তার দৌড় কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের গর্বের প্রতীক হিসেবে ধরা দিয়েছে।
এছাড়াও, ইমামুরের অবিচল মনোবল, দৌড়ের প্রতি তার ভালোবাসা এবং বাংলাদেশের নামকে গর্বের সাথে উচ্চে তুলে ধরা, এই গানের প্রতিটি লাইনে অনুভব করা যায়। তার অগ্রযাত্রা প্রতিটি তরুণকে অনুপ্রাণিত করবে দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখাতে।
এই গানটি কেবলমাত্র একজন দৌড়বিদের নয়, বরং প্রতিটি বাংলাদেশির আত্মবিশ্বাস, প্রতিজ্ঞা, এবং দেশের প্রতি ভালোবাসার একটি প্রতিচ্ছবি।