কোডিংয়ের নেশা: প্রোগ্রামারের সৃষ্টির সুখ | Original Song for Coders | Lyrics by Ahamed Minto
গানটি আহমেদ মিন্টু লিখেছেন ১৩ই সেপ্টেম্বর, বিশ্ব প্রোগ্রামার দিবসে, সকল প্রোগ্রামারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই গানটি প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসা, লজিকের লড়াই এবং নতুন কিছু সৃষ্টির আনন্দকে তুলে ধরে। প্রতিটি লাইনে প্রোগ্রামারদের জীবনের সংগ্রাম এবং সৃষ্টিশীলতার প্রতিফলন পাওয়া যায়। বিট আর বাইটের ছন্দে প্রোগ্রামাররা প্রতিদিন নতুন কিছু তৈরি করেন এবং সেই সৃষ্টির সুখকে উদযাপন করেন। এই গানটি প্রোগ্রামারদের অনুপ্রেরণা এবং তাদের সৃষ্টিশীল কাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি
কোডের মাঝে আমার নেশা,
কোডের মাঝেই আমার দিশা,
লজিক আমার সঙ্গী সাথী,
কোডের ভুবনে।
ইচ্ছে করে মাঝে মাঝে,
হারিয়ে যাই কোডের দেশে,
বিট আর বাইটে ছন্দ মিলাই,
সৃষ্টির সুখে।
লজিক সাগর দিচ্ছি পারি,
কোডিং আমার আশার তরী,
ইচ্ছে হলেই স্বপ্ন সাজাই,
কোডের দুনিয়ায়।
ইচ্ছে করে মাঝে মাঝে,
হারিয়ে যাই কোডের দেশে,
বিট আর বাইটে ছন্দ মিলাই,
সৃষ্টির সুখে।
কোডিং আমার ভালোবাসা,
কোডিং আমার প্রেম,
কোডিং দিয়েই বাধাই করি,
তোমার ছবির ফ্রেম।
বাগের সঙ্গে যুদ্ধ করি,
ডিবাগিং আমার খেলা,
প্রতিদিনই শিখছি নতুন,
ঘুমকে করে অবহেলা।
ইচ্ছে করে মাঝে মাঝে,
হারিয়ে যাই কোডের দেশে,
বিট আর বাইটে ছন্দ মিলাই,
সৃষ্টির সুখে।
কোডিং আমার জীবনধারা,
তাতে খুঁজে পাই মুক্তি,
কোডের জগতে নতুন সৃষ্টি,
এটাই তো আমার শক্তি।
ভুল হলে থামি না আমি,
শিখে যাই প্রতিটা ভুলে,
কোডের রাজ্যেই বাগান সাজাই,
সফলতার ফুলে ফুলে।
ইচ্ছে করে মাঝে মাঝে,
হারিয়ে যাই কোডের দেশে,
বিট আর বাইটে ছন্দ মিলাই,
সৃষ্টির সুখে।
আলগোরিদম জটিল হলে,
ভাবি একটুখানি,
সমাধান খুঁজি কোডের ভেতর,
পাই কত কাহিনী।
ইচ্ছে করে মাঝে মাঝে,
হারিয়ে যাই কোডের দেশে,
বিট আর বাইটে ছন্দ মিলাই,
সৃষ্টির সুখে।