Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Blog Post

Dhaka Road Runners ছুটে চলি একসাথে A Tribute to Running and Friendship

Dhaka Road Runners ছুটে চলি একসাথে A Tribute to Running and Friendship

অনেক দিন ধরে ভাবছিলাম, আমার প্রিয় রানিং কমিউনিটি Dhaka Road Runners এর জন্য একটি গান লিখবো। আমাদের প্রতিটি সকালের দৌড়, বন্ধুত্ব, এবং সুস্থতার যে আনন্দ, তা শব্দে এবং সুরে ধরার ইচ্ছা ছিলো। তবে, কাজের ব্যস্ততার জন্য সেটি আর হয়ে উঠছিলো না।কিন্তু শেষ পর্যন্ত, গত কয়েকদিনের চেষ্টায় গানটি সম্পন্ন করতে পেরেছি। এই গানটি আমাদের সকলের জন্য, যারা দৌড়কে ভালোবাসে, যারা একসাথে দৌড়ে প্রতিদিন একটু একটু করে দূরত্ব জয় করে, এবং যারা সুস্থতার পথে এগিয়ে চলেছে।

জানি না কেমন হলো, তবে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এটি তৈরি করার চেষ্টা করেছি। Dhaka Road Runners এর সকল সদস্য এবং দৌড়প্রেমীদের জন্য এটি আমার ছোট্ট উপহার। আপনারা সবাই গানটি শুনুন এবং মতামত দিন, কারণ এই গানটি আমাদের সকলের জন্যই।

প্রতিটা শনিবারের সকালে, শুরু হয় আমাদের রান,
ঢাকা রোড রানারএর সবাই, মিলে মিশে হই এক প্রাণ।
প্রাণে প্রাণ মিশে, এক সাথে সবাই ছুটে চলি,
ঢাকার রাস্তায় দৌড়াই আর সুস্থতার কথা বলি।


ঢাকা রোড রানার, আমরা সবাই হলাম বন্ধু,
সুস্থতার গান গাই, দৌড়ে আনন্দ পাই।
ঢাকা রোড রানার, আমরা হলাম এক পরিবার,
দৌড়ে যাবো দূর দূরান্ত, আমরা দৌড় ভালোবাসি সবাই।


সবাই একসাথে, আমরা জয় করি দূরত্ব,
ঢাকা রোড রানার, সবাই কে বুঝাই দৌড়ের গুরুত্ব।
মিলে মিশে, গড়বো সবাই সুস্থ সবল এক দেশ,
নতুন সূর্যোদয়ে, হবে আমাদের শপথ এই বেশ।


ঢাকা রোড রানার, আমরা সবাই হলাম বন্ধু,
সুস্থতার গান গাই, দৌড়ে আনন্দ পাই।
ঢাকা রোড রানার, আমরা হলাম এক পরিবার,
দৌড়ে যাবো দূর দূরান্ত, আমরা দৌড় ভালোবাসি সবাই।


নিঃশ্বাসে প্রশ্বাসে,আমরা শুনি হৃদয়ের স্পন্দন
প্রতিটা পদক্ষেপ ভালো করে দেয় আমাদের মন
বন্ধুদের সাথে মিলে, হাসি আর গল্পের ধারা,
ঢাকার রাস্তায়, ছড়িয়ে পড়ুক আমাদের সাড়া।


ভালোবাসা আর মমতায়, গড়া আমাদের দল,
প্রতিটা দৌড়ে, আমরা বাড়াই আমাদের মনোবল।
ঢাকা রোড রানার, আমার নতুনের পথে ছুটে চলি,
সুস্থ দেহ, শক্ত মন, এই প্রতিজ্ঞার কথা বলি।


ঢাকা রোড রানার, আমরা সবাই হলাম বন্ধু,
সুস্থতার গান গাই, দৌড়ে আনন্দ পাই।
ঢাকা রোড রানার, আমরা হলাম এক পরিবার,
দৌড়ে যাবো দূর দূরান্ত, আমরা দৌড় ভালোবাসি সবাই।

 

Write a comment