কোডের ছন্দ
প্রচন্ড রকম কোডিং করছিলাম, হঠাৎ নামলো বৃষ্টি। আর মাথায় এলো এই ননসেন্স ছড়া টি। যার কোনো মানে নেই
বৃষ্টি পড়ছে টাপুর টুপুর,
কোডের লাইন লেখা দ্রুত সুর!
বাগ এলেই করছি ডিবাগ ,
অন্য কাজেরা থাক পরে থাক
ফাংশন লিখি, লুপে ঘুরি,
বৃষ্টি মেঘের সাথেই উড়ি !
এলগরিদমের ঝমঝম আওয়াজ,
লজিক মিলে, মন হয় সাজ।
মেঘের গর্জন, কোডের অর্জন,
দুটোই চাপেই ঘুম বর্জন।
বৃষ্টি যেমন মোছে ক্লন্তি,
কোডিং জগৎ অসীম শান্তি!