অদম্য শক্তি
“অদম্য শক্তি”—এই গানে তুলে ধরা হয়েছে বন্যার প্রতিকূলতার মধ্যে আমাদের সংগ্রাম এবং জয়ের গল্প। প্রতিটি আঘাত আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়, আর আমরা একতাবদ্ধ হয়ে এগিয়ে যাই নতুন দিনের পথে। গানের কথা লিখেছেন Ahamed Minto, ভোকাল দিয়েছেন Rajib Majumdar, মানুষ।
এই বন্যার মধ্যে দিয়ে, কান্নার মধ্যে দিয়ে,
আমরা এই ভয়ের বিরুদ্ধে করব লড়াই,
হাতে হাত রেখে, দ্বিধাহীন স্বপ্ন চোখে,
আমরা আগামীর পথ, খুঁজে নিতে চাই
ঝড়ের মধ্য দিয়ে আমরা উঠব, সূর্যের মতো প্রখর হয়ে
প্রতিটি আঘাত আমাদের দেবে ভয় থেকে মুক্তি
যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা জেগেছি নতুন করে
মুছে দিবে কে অন্তরের সেই অদম্য শক্তি।
প্রতিটি বাঁধা, প্রতিটি পথ,
নিয়ে যাবে আমাদের দূরে, নতুন এক ঊষার দিকে,
যেখানে থাকবে না কোনো কান্না,
শুধু শান্তির মন্ত্র নিয়ে বাঁচার প্রতিশ্রুতি।
ঝড়ের মধ্য দিয়ে আমরা উঠব, সূর্যের মতো প্রখর হয়ে
প্রতিটি আঘাত আমাদের দেবে ভয় থেকে মুক্তি
যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা জেগেছি নতুন করে
মুছে দিবে কে অন্তরের সেই অদম্য শক্তি।
আমরা বাঁচব, আমরা উঠব,
নতুন দিনের স্বপ্নে, আলোয় ভেসে,
এই বন্যার মধ্যেও, হারাবো না আমাদের স্বপ্নের সেই পথ।